মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার নবজাতক ব্রিটিশ রাজপুত্র দেখলো বিশ্ব

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ রাজপরিবারে এসেছে নতুন অতিথি। প্রিন্স হ্যারির স্ত্রী মেগানের কোলজুড়ে এসেছে ফুটফুটে রাজপুত্র। গত ৬ মে স্থানীয় সময় স্থা ভোর সাড়ে পাঁচটায় পৃথিবীর আলো দেখে ব্রিটিশ রাজপরিবারের সর্বকনিষ্ঠ রাজপুত্র। বিষয়টি সবাইকে জানিয়েছিলেন ডিউক অব সাসেক্স হ্যারি নিজেই।

এবার প্রথমবারের মতো জনসম্মুখে আনা হলো ব্রিটিশ রাজপরিবারের অন্যতম তরুণ সদস্য প্রিন্স হ্যারি ও হলিউড অভিনেত্রী মেগান মার্কেল দম্পতির সন্তানকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার ডিউক এবং ডাসেচ অব সাসেক্স তাদের নবজাতক ছেলে সন্তানকে নিয়ে গণমাধ্যমে কথা বলেন। একটি ধবধবে সাদা শাল গায়ে জড়ানো অবস্থায় নতুন রাজপুত্রকে জনসম্মুখে আনা হয়।

মেগান মার্কেল তার সন্তান সম্পর্কে বলেন, ‘সে হচ্ছে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে খুবই মিষ্টি একটা উষ্ণতা। সে খুবই শান্ত। সে আমাদের স্বপ্ন।’ প্রিন্স হ্যারি হাসতে হাসতে বলেন, ‘এটা অন্যরকম একটা ব্যাপার। বাবা হওয়ার ব্যাপারটি সত্যিই অসাধারণ।’

নতুন রাজপুত্রের আগমনে খুশির বন্যা বয়ে যাচ্ছে রাজপরিবারে। প্রিন্স হ্যারি তার সন্তানকে কোলে নিয়ে বলেন, ‘মাত্র আড়াইদিন বা তিনদিন হয়েছে ওর বয়স কিন্তু আমরা আমাদের ছোট্ট খুশির একটা বাক্স পেয়ে দারুণ উচ্ছসিত।’

রাণী দ্বিতীয় এলিজাবেথের সরকারি বাসভবন বাকিংহাম প্যালেস জানায়, নতুন রাজপুত্রের ওজন হয়েছে ৭ পাউন্ড ৩০ আউন্স। রানি এলিজাবেথ, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস, ডাচেস অব কর্নওয়েল, ডিউক ও ডাচেস অব কেমব্রিজসহ সবাই উৎফুল্ল।

গত বছরের ১৯ মে মেগানকে বিয়ে করেন হ্যারি। ব্রিটিশ রাজসিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি উইন্ডসর ক্যাসেলে রাজকীয় বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। ১৫ অক্টোবর কেনসিংটন প্যালেস মেগানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে।

প্রিন্স হ্যারি বাবা হওয়ার শুভ খবর সবাইকে জানিয়ে বলেন, ‘আমরা সত্যিই রোমাঞ্চিত। মেগান অন্তঃসত্ত্বা হওয়ার পর পুরো সময়টাতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। মা-ছেলে সুস্থ আছেন। নতুন রাজপুত্রের নাম এখনো ঠিক হয়নি। বিষয়টি নিয়ে ভাবছি আমরা।’

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক