,

এক সুন্দরী নারীর দিকে নজর চালকের, বাস উল্টে নোয়াখালীর ৩ জন নিহত

news-image

নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ সড়কে জননী সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সির রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন সোনাইমুড়ী উপজেলার নাওতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে ভাঙারি মালের ব্যবসায়ী নুর আলম (৩৫) ও অপরজন বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মৃদ লেদু মিয়ার ছেলে জাফর আহমেদ। পেশায় তিনি একজন সুইপার।

ওই বাসের যাত্রী আহত ফারুক বলেন, বাসটির চালক তার বাম পাশের সিটে বসা এক সুন্দরী নারীর দিকে বার বার তাকাচ্ছিলেন। এ কারণে তিনি বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চাটখিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বাসটি জেলার চৌমুহনী চৌরাস্তা থেকে চাটখিলের রামগঞ্জের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে মুন্সির রাস্তার মাথা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ চালিয়ে তিনজনের মরদেহ ও আহতদের উদ্ধার করে। এর মধ্যে আহত যাত্রীদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর