,

ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিল হামাস?

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সাত শতাধিক রকেট নিক্ষেপ করে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ ঘটনাকে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে তারা। ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বাসিন্দারা।

এদিকে ইসরাইলের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ইয়াকভ আমিদর ঘটনায় ইসরাইলের ক্ষয়ক্ষতি স্বীকার করে বলেন, আয়রন ডোমের আওতার মধ্যে বড় ধরনের ব্যবধান ছিল। বিশেষ করে যখন সীমান্তের অল্প কয়েক কিলোমিটারের মধ্যে স্বল্প-পাল্লার রকেট গিয়ে আঘাত হানে। এ ধরনের রকেট অকার্যকর করে দিতে আমাদের যথেষ্ট সময় ছিল না।

ইয়াকভ আমিদর বলেন, রোববার কিববুটজ ইয়াদ মোরডেচাই অঞ্চলে একটি গাড়িতে রকেটবিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে এক ইসরাইলি চালক নিহত হন। এক্ষেত্রে আয়রন ডোম কোনো কার্যকর ভূমিকা নিতে পারেনি। প্রতিরক্ষা ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে সেখানে কোনো লোকজন ছিল না। কাজেই এমন রকেট আমরা ধ্বংস করে দিতে পারিনি।

প্রতিরোধ সংস্থাটির ইজ আদ-দিন আল কাসেম ব্রিগেডের একজন মুখপাত্র বলেন, আল্লাহর কাছে শুকরিয়া, তথাকথিত আয়রন ডোমকে পাশ কাটিয়ে কয়েক ডজন রকেট নিক্ষেপে কাসেম ব্রিগেড সফল হয়েছে। হামলার তীব্রতা ও তাদের ধ্বংসাত্মক ক্ষমতার কারণে শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসের মুখোমুখি হতে হয়েছে।

উল্লেখ্য, সপ্তাহ শেষে লড়াইয়ের পর অস্ত্রবিরতিতে পৌঁছেছে হামাস ও ইসরাইল। লড়াইয়ের সময় গাজা থেকে ইসরাইলে সাত শতাধিক রকেট ছুঁড়েছে প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জেহাদ। এতে চার ইসরাইলি নাগরিক নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন।

ইসরাইলি দৈনিক হারের্ৎজের খবরে বলা হয়েছে, গাজা থেকে অবৈধ ইহুদি রাষ্ট্রটিতে ৬৯০টি রকেট ছোঁড়া হয়েছে। কিন্তু ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তার মধ্যে মাত্র ২৪০টি ভূপাতিত করতে পেরেছে।

রকেট প্রতিরোধের ব্যর্থতা ও হতাহতের ঘটনার পর আয়রন ডোমের অকার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া আয়রন ডোমর সক্ষমতা পাশ কাটিয়ে যেতে হামাস ও ইসলামিক জেহাদ কোনো উপায় খুঁজে পেয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ