,

আসছে ঘূর্ণিঝড় ‘বায়ু’, দাবদাহ বাড়বে যে সকল জেলাতে

news-image

ঘূর্ণিঝড় ফণী বিদায় নিতে না নিতেই দেশে শুরু হয়েছে তাপপ্রবাহ। রমজানের শুরুতে রাজধানীসহ সারা দেশেই প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এই গরম থাকবে আরো তিন-চার দিন।

বুধবার (৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের ফরিদপুর, গোপালগঞ্জ, কুতুবদিয়া, রাজশাহী, পাবনা ও দিনাজপুর অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। অন্যদিকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ফণীর প্রবাহ কাটিয়ে উঠতে না উঠতেই আবারো শুরু হয়েছে দাবদাহ। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মে মাসে বঙ্গোপসাগরে দু’টি নিম্নচাপ তৈরি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।নতুন ঘূর্ণিঝড়টির নাম হবে ‘বায়ু’। ফণী ছিল বাংলাদেশের দেয়া নাম। বায়ু নামটি ভারতের। তবে ঠিক কোথায় কোথায় ঝড়ের প্রভাব পড়বে, তা এখনো জানা যায়নি।

ভারতীয় আবহাওয়া দফতর বলছে, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ওই ঘূর্ণিঝড়টি।বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি আলাদা আলাদাভাবে ঝড়ের নামকরণ করে। যেমন- ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে ৮ দেশ। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। এসব দেশের প্রস্তাব অনুসারে একটি তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি কালবৈশাখী এবং অন্যান্য স্থানে চার থেকে পাঁচটি বজ্রসহ ঝড়ের আশঙ্কা আছে। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুইটি এবং অন্যান্য স্থানে দুই থেকে তিনটি দাবদাহ হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর