,

বিমানের ফ্লাইটটি ভেঙে ৩ টুকরা, ফেটেছে তলা

news-image

মিয়ানমারের ইয়াঙ্গুনে দুর্ঘটনার কবলে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ভেঙে তিন টুকরা হয়ে গেছে।এভিয়েশন সেইফটি নেটওয়ার্ক জানিয়েছে, উড়োজাহাজটির ফিউজিলাজ ভেঙে তিন টুকরো হয়ে গেছে, তলাও ফেটে গেছে। তবে দুর্ঘটনার পর ওই বিমানে আগুন ধরেনি।মিয়ানমারসহ আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমে বিমানের ড্যাশ-৮ ফ্লাইটটি ভেঙে তিন টুকরা হওয়ার খবর প্রকাশিত হয়।

এ দুর্ঘটনায় ফ্লাইটে থাকা ৩৩ আরোহীর অনেকে আহত হলেও সবাই শঙ্কামুক্ত। আরোহীদের মধ্যে বাংলাদেশিদের আনতে বিমানের একটি বিশেষ ফ্লাইট ইয়াঙ্গুন যাচ্ছে।বাংলাদেশ অ্যাভিয়েশন হাব তাদের ফেসবুক পেজে জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি। এরপর ৬টা ৫০ মিনিটের দিকে তা ইয়াঙ্গুনে অবতরণ করার সময় রানওয়ের বাম দিকে ছিটকে পড়ে।

বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় তারা।আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয় বলেও অ্যাভিয়েশন হাব জানায়।বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইট বিজি ০৬০ বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর