,

সালমানের সিনেমা দেখে ওজন কমালেন সাকিব!

news-image

স্পোর্টস ডেস্কঃ কয়েকদিন আগেকার সাকিব আর বর্তমান সাকিব আল হাসানকে দেখে ভক্তরা হয়ত একটু ভিড়মি খেতে পারেন। কারণ, বিশ্বের নামকরা এই অলরাউন্ডারের শরীরে এসেছে কিছুটা পরিবর্তন। কয়েকদিন আগেকার সাকিব ছিলেন স্বাস্থ্যবান। আর এখন যাকে দেখা যাচ্ছে, তিনি একদম ফুরফুরে, সতেজ, সম্পুর্ণ ফিট। ২০০৭ সালে যে বাঁহাতি অলরাউন্ডারকে দেখেছিল বিশ্ব, আজ তাকে সেরকমই দেখাচ্ছে।

কিন্তু এর রহস্য কী? জানালেন সাকিব নিজেই, ভারতীয় চিত্রাভিনেতা সালমান খানের একটা সিনেমা দেখে নিজের ফিটনেসই বদলে ফেলেছেন তিনি। কমিয়ে ফেলেছেন ৬ কেজি ওজন। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের পর একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান নিজের ফিটনেস রহস্যের কথা। তিনি বলেন, ‘সালমান খানের ‘কিক’ সিনেমাটা দেখেননি? নিজেকে জাগাতে তার কিক লাগত! আমারও ওরকম একটা কিক প্রয়োজন ছিল।’

তার ফিটনেসে মুগ্ধ বিসিবি সভাপতিও। তাও জানিয়েছেন সাকিব। বলেন, ‘পাপন ভাইও (বিসিবি সভাপতি নাজমুল হাসান) সেদিন বললেন, “তোমাকে তো ২০০৭ সালের সাকিবের মতো লাগছে।” অনেকেই বলছেন এমন কথা। নিজেও খুব ভালো অনুভব করছি। নিজের কাছে অনেক আত্মবিশ্বাসী লাগছে, অনেক ফিট মনে হচ্ছে নিজেকে।’

বিপিএলের পর থেকেই ছিলেন জাতীয় দলের বাইরে। ইনজুরির জন্য মিস করেছেন নিউজিল্যান্ড সিরিজ। মাঝে আইপিএল খেললেও সুযোগ পাননি বেশি। বসেই কাটাতে হয়েছে সময়টা। এই সমইয়তাকেই বেছে নিয়ে সাকিব। নিজের ফিটনেসটা করে ফেললেন ঝরঝরে।

সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে মাঠের বাইরে কড়া সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে। সমালোচনা এমন পর্যায়ে পৌঁছায়, স্ত্রীকেও হস্তক্ষেপ করতে হয়। কিন্তু গতকাল মাঠে দেখা গেল সেই দুর্দান্ত সাকিবকে। কৃপণ বোলিংয়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। তামিম-সৌম্যর দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটি থেকেই আসে ১৪৪ রান। ৭৩ রান করে সৌম্য ফিরে গেলে ক্রিজে সাকিব ক্রিজে এসে ম্যাচ জিতিয়ে তবে মাঠ ছাড়েন।

ব্যাটিংয়ে নেমেই সাবলীলভাবেই খেলন সাকিব আল হাসান। ৩২ ওভার পাঁচ বলের সময় নার্সের বলে ডিপ মিড উইকেটে এক বিশাল ছয়ের মারে বলই হারিয়ে ফেলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ৬১ বলে ৬১ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ইনিংসটি সাজান ৩টি চার ও ২টি ছয়ের মারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর