,

মিডিয়ায় সাহরি-ইফতারের খাবারের ছবি পোস্ট নিয়ে ফতোয়া!

news-image

আল্লাহর সঙ্গে বান্দার প্রেমের সম্পর্ক গড়ার অন্যতম মাস রমজান। এ মাস রহমত, বরকত ও নাজাতের মাস। অগণিত অসংখ্য পূণ্য লাভের মাস এটি। সাহরি ও ইফতার এ মাসের অন্যতম ইবাদত। ফেসবুক টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইফতার ও সাহরির বাহারি খাবারের ছবি পোস্ট নিয়ে জারি করা হয়েছে ফতোয়া।

অথচ এ মাসের ইবাদতে নিয়োজিত ব্যক্তির বিগত জীবনের গোনাহ ক্ষমা করে দেয়া ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। এ মাস জুড়ে একশ্রেণীর মানুষ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সামান্য বিষয়ে নিজেদের আমলগুলোকে বরবাদ করে দিচ্ছে। সাহরি ও ইফতার সামগ্রীর বাহারি সমাহারের ছবি পোস্ট সংক্রান্ত বিষয়টি গত সোমবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এ বিষয়টি নিয়ে জর্ডানের রাষ্ট্রীয় ফতোয়া বিভাগ থেকে একটি ফতোয়া জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে যেন সোশ্যাল মিডিয়ায় ইফতার- সাহরির খাবারের ছবি কিংবা আভিজাত্যে ভরপুর খানাপিনার ছবি পোস্ট করা থেকে বিরত থাকে মুসলিম উম্মাহ। ইফতার ও সাহরির আভিজাত্যপূর্ণ খাবারের ছবি মানুষের ইবাদতের নিয়তের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। সুতরাং খাবারে এ ধরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট না করাই উত্তম। এ ধরনের পোস্টের কারণে রোজাদারের সব আমল বরবাদ হয়ে যেতে পারে বলে জানায় তারা।

মনে রাখতে হবে-রমজানের রোজা পালনের মাধ্যমে রহমত বরকত ও ফজিলত হাসিলের জন্য অনেক আমল করতে হয়। তেমনি অনেক মন্দ কাজও ছেড়ে দিতে হয়। আর ইফতার কিংবা সাহরির খাবারের ছবি যোগাযোগ মাধ্যমগুলোতে প্রদর্শন মন্দ কাজের একটি। এ অনর্থক কাজ এড়িয়ে চলা ঈমান ও আমলের একান্ত দাবি।সুতরাং রমজানসহ পরবর্তী সময়েও ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজের খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইবাদতকে মূল্যহীন করা থেকে বেঁচে থাকা জরুরি।মুসলমানদের রমজানের শিক্ষা ও ফজিলত লাভে জর্ডানের রাষ্ট্রীয় ফতোয়া বিভাগ কর্তৃক জারিকৃত ফতোয়া নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর