,

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতের এই অভিনেত্রী?

news-image

সম্প্রতি ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ, জ্যেষ্ঠ অভিনেত্রী কস্তুরি শংকর। স্পষ্টভাষী হিসেবে সর্বমহলে পরিচিত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসরণকারীদের ফের বিস্মিত করলেন। মুসলিম নারীর সাজে আরেকটি ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করলেন কি না, তা নিয়ে চলছে জোর জল্পনা।

ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে কস্তুরির শেয়ার করা একটি ছবিতে তাকে হিজাব সহযোগে বোরকা পরা দেখা যাচ্ছে। আরেকটি ছবি হিজাব সহযোগে শাড়ি পরে প্রার্থনা করছেন। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম।’ অন্যটির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা একজন সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করি। চাওয়াও একই। শুধু ভিন্ন নামে।’

ছবির মাধ্যমে কস্তুরি শংকর সম্ভবত তার মুসলিম অনুসরণকারীদের শুভেচ্ছা জানিয়েছেন, যারা গত সোমবার থেকে পবিত্র রমজান উপলক্ষে রোজা রাখা শুরু করেছেন। যা হোক, অতীতে কলিউডের বেশ কয়েকজন তারকা ইসলাম গ্রহণ করায় ভক্তমনে স্বভাবতই প্রশ্ন জেগেছে, তবে কি এই অভিনেত্রীও ইসলাম গ্রহণ করলেন?

মাত্র দুই মাস আগে দক্ষিণী অভিনেতা, নির্মাতা ও চিত্রনাট্যকার টি রাজেন্দরের ছেলে ও সিম্বুর ছোট ভাই কুরালারাসান ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। পত্রপত্রিকার খবর, নাবিলা আর আহমেদকে বিয়ের জন্য নিজের বিশ্বাস পরিবর্তন করেন তিনি।

কয়েক বছর আগে, মায়ের মৃত্যুর পর এবং জাফরুন্নিসা নামের এক মুসলিম নারীকে বিয়ের জন্য ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় সুরকার-গীতিকার যুবন শংকর রাজা।

১৯৯১ সালে তামিল সিনেমা ‘আথা উন কোয়িলে’ দিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন কস্তুরি শংকর। দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবগুলোতেই কাজ করেছেন এই অভিনেত্রী। এ পর্যন্ত ৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন কস্তুরি। গত বছর ‘থামিঝ পড়ম টু’-তে বিশেষ গানে ফের নজর কাড়েন তিনি। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর