,

স্কুলছাত্রের সচেতনতায় রক্ষা পেলেন পাঁচ শতাধিক যাত্রী

news-image

মৌলভীবাজার প্রতিনিধিঃ স্কুলছাত্রের সচেতনতায় রক্ষা পেয়েছেন চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী। ওই ছাত্রের নাম আবুল হোসেন। তার বাড়ি শমশেরনগর ইউনিয়নের ঈদগাহ টিলায়। সে কমলগঞ্জের কামুদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শমসেরনগর স্টেশনের পাশে সিলেট-আখাউড়া রেলপথের ৩০৬/২ নং রেলপথ এলাকায় ওই ছাত্রের সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় উদয়ন এক্সপ্রেস।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন রাতে একটি কাজ শেষে ফেরার সময় শমসের নগরের ঈদগাহ টিলা এলাকায় পৌঁছালে দেখতে পায় রেললাইনের একটি পাত ভেঙে ফাঁক হয়ে আছে। বিষয়টি সে গ্রামবাসীকে বিষয়টি জানায়। গ্রামবাসীর মাধ্যমে শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক আহমদ ঘটনাটি জেনে শমশেরনগর স্টেশন মাস্টারকে জানালে তারা দ্রুত ভাঙা রেলপাত সরিয়ে নতুন একটি পাত প্রতিস্থাপন করেন।

শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, রাত ১০.৫০ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটির স্টেশনে পৌঁছার কথা ছিল। এর আগে স্থানীয় ফারুক মেম্বার ঘটনাটি আমাকে ফোনে জানান। খবর পেয়ে আমি শ্রীমঙ্গলে রেলওয়ের গণপূর্ত বিভাগকে জানাই। পরে ভাঙা রেলপাত সরিয়ে নতুন একটি পাত স্থাপন করা হয়। এতে আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্কুলছাত্র আবুল হোসেনের সচেতনতার কারণে পাঁচ শতাধিক যাত্রী রক্ষা পেয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো