,

লিচু ‘চুরি’ করতে গিয়ে মার খেলেন রাবির ২ ছাত্রলীগ নেতা

news-image

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা রাতে লিচু ‘চুরি’ করতে গিয়ে মার খেয়েছেন; যাদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পেছনে বাগানে লিচু চুরি করতে গেলে তাদের মারধর করা হয়।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন ও উপ-আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “রাতে ওরা লিচু পাড়তে গেলে বাগান লিজ নেওয়া লোকজন মারধর করে। এতে কাননের দুটি হাতই ভেঙে গেছে। মেহেদীর মাথায় ও পায়ে গুরুতর জখম হয়েছে।“ তিনি জানান, তাদের দুইজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে।

তবে তিনি মারধরকারীদের নাম-পরিচয় বলতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, “আমি খবর পেয়েই হাসপাতালে এসেছি। আমাদের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহাও এসেছেন।”

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এ ঘটনায় মামলার পর পুলিশ একজনকে আটক করেছে। সূত্র: বিডিনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর