,

দিনে মোবাইল বিক্রি, রাতে বই পড়ে জিপিএ ৫

news-image

ইচ্ছে থাকলে যে উপায় হয় আর সংগ্রাম করলে যে সফলতা অর্জন কার যায় তাই প্রমাণ করল বুলবুল হোসেন। জীবিকার তাগিদে সারা দিন মোবাইল দোকানের বিক্রেতা হিসেবে কাজ করে বুলবুল হোসেন। যা আয় হয় তাই দিয়ে চলে সংসার। অভাবে জর্জরিত হয়েও থামেনি লেখাপড়া। এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ ৫ অর্জন করেছে। বুলবুলের এই সাফল্যে উচ্ছ্বসিত তার বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, চাকরিদাতা মোবাইল ফোন দোকানের মালিক, সহপাঠী ও প্রতিবেশীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামের সাবেক ইউপি সদস্য (ভ্যানরিকশা চালক থেকে ইউপি সদস্য নির্বাচিত হওয়া) হতদরিদ্র মো. খলিলুর রহমান সরদারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান বুলবুল হোসেন। তার মা আলেয়া বেগমের উপজেলা সদরের ওয়েভ সিনেপ্লেক্সের (সাবেক নাহার সিনেমা হল) সামনে একটি মেয়েদের দর্জির দোকান ছিল। সেখানে তার সঙ্গে পরিচয় হয় খলিলুর রহমান সরদারের। ওই পরিচয় থেকে ঘনিষ্টতার এক পর্যায়ে তারা বিয়ে করেন। স্বামীকে নিয়ে থাকতেন গৌরনদী ওয়েভ সিনেপ্লেক্স (সাবেক নাহার সিনেমা হল) সংলগ্ন একটি ঘরে।

বুলবুল উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

বুলবুলদৈনিক আমাদের সময়কে জানায়, তার বাবা খলিলুর রহমান সরদার হৃদরোগে আক্রান্ত হওয়ায় এখন আর কোনো ভারী কাজ করতে পারেন না। ফলে এখন সে একটি প্রাইভেট ক্লিনিকে রোগীদের সিরিয়াল লিখে সামান্য কিছু রোজগার করেন। তা দিয়ে দুই সংসার চালাতে পারেন না। মা আলেয়া বেগমও ডায়াবেটিস-ব্লাড প্রেসারসহ নানা রোগে আক্রান্ত। ফলে তিনিও কোনো কাজ করতে পারেন না। এ কারণে নবম শ্রেণিতে ওঠার পর অভাবের তাড়নায় সে গৌরনদী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মামুনুর রশীদ মান্নার মোবাইল বিক্রেতা প্রতিষ্ঠান ‘মান্না স্মাট গ্যালারী’র বিক্রেতা হিসেবে চাকরি নেয়।

বুলবুল জানায়, প্রতিদিন সকাল ৯টায় দোকানের সেলসম্যানের কাজ শুরু করে রাত ৯টায় কাজ শেষ করে। মাঝখানে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার ছুটি পায় সে। ওই সময়টুকু প্রাইভেট পড়া ও দুপুরের খাওয়ার কাজে ব্যয় করে।

প্রাইভেট পড়া সম্পর্কে বুলবুল জানায়, কোনো শিক্ষককে বেতন দিয়ে সে প্রাইভেট পড়তে পারেনি। সে স্বক্ষমতাও তার পরিবারের নেই। তার মেধার কথা জানতে পেরে সরকারি গৌরনদী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. ইউনুস আলী প্রতিদিন বেলা ১১টা থেকে এক থেকে দুই ঘণ্টা বিনামূল্যে প্রাইভেট পড়াতেন। এ ছাড়া রাত ৯টার পরে বাসায় ফিরে তিন থেকে চার ঘণ্টা পড়াশুনা করে। এছাড়া সকালে ঘুম থেকে জেগে এক থেকে দুই ঘণ্টা পড়াশুনা করত সে।

এর আগে বুলবুল অষ্টম শ্রেণিতেও একই বিদ্যালয় থেকে জিপিএ ৫ অর্জন করেছিল। ভবিষতে চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। কিন্তু দারিদ্রের ছোবলে তার উচ্চশিক্ষা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এজন্য সে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর