,

ভারতে বিটিভির সম্প্রচার শুরু আগামী মাসে

news-image

ভারতে বিটিভির অনুষ্ঠান আগামী মাস থেকে সম্প্রচার করা হবে। একইভাবে দূরদর্শন চ্যানেলও দেখা যাবে বাংলাদেশ থেকে। দূরদর্শন ফ্রি ডিশের মাধ্যমে দুই দেশের দর্শকরা চ্যানেল দুটি দেখতে পারবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী মঙ্গলবার দিল্লিতে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অমিত খেরের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ।

বৈঠকে ড. গওহর রিজভী ছাড়াও ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল উপস্থিতি ছিলেন। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার শ্যাম বেনেগল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্রের চিত্রনাট্যকার অতুল তিওয়াড়ি।

সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর চলচ্চিত্র নির্মাণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে চিত্রনাট্যের জন্য গবেষণার কাজে অতুল তিওয়াড়ি বাংলাদেশে আসবেন বলে জানান। এ সময় বাংলাদেশের প্রতিনিধিদল এই চলচ্চিত্র নির্মাণের জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ-ভারত যৌথ সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত তথ্যচিত্রের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে শক্তিশালী কমিউনিটি রেডিও নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর