,

শহীদ মিনারে সুবীর নন্দীর মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

news-image

নিউজ ডেস্ক : বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

বেলা সোয়া ১১টার দিকে সুবীর নন্দীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রেজাউল করিম ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এরপর শ্রদ্ধা জানান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতশিল্পী রফিকুল আলম, ফকির আলমগীর, শুভ্রদেব, এসডি রুবেল, সাব্বির মহিন, এইচডি রুবেল, মেহেরাব, কিশোর পুলক, চিত্রনায়িকা নূতন, খায়রুল আলম শাকিল, রেজওয়ানা চৌধুরীসহ সর্বস্তরের মানুষ।

এর আগে সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ সিঙ্গাপুর থেকে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছায়। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রিন রোডের বাসায়। বেলা ১২টার দিকে সুবীর নন্দীর মরদেহ নিয়ে যাওয়া হবে এফডিসিতে। এরপর নেওয়া হবে চ্যানেল আই-এ। রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানে আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় এই সংগীতশিল্পী বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর