,

সন্তানসহ ক্যামেরার সামনে সানিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : পুত্র সন্তানের মা হয়েছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা, এটি পুরনো খবর। গত ৩০ অক্টোবর পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক ও সানিয়ার ঘর আলো করে জন্ম নেয় এক পুত্রসন্তান। তারকা এই দম্পতি ছেলের নাম রাখেন ইজান। সন্তান জন্মের আগে থেকেই লোকচক্ষুর প্রায় আড়ালে চলে যান সানিয়া। জন্মের কিছুদিন পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেলের একটা ছবি শেয়ার করলেও মা-ছেলেকে একসঙ্গে দেখা যায়নি কখনওই। তবে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। চলমান জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য সম্প্রতি দুবাই থেকে ভারতে এসেছেন এই টেনিস তারকা। আর বিমানবন্দরে ছেলে সহ ক্যামেরায় ধরা পড়েন এই টেনিস কুইন।

বিমানবন্দরে ছেলে সহ বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় সানিয়া মির্জাকে। এ সময় বিমানবন্দরে উপস্থিত আলোকচিত্রীদের অনুরোধে ক্যামেরার সামনে ছেলে ইজানকে নিয়ে পোজও দেন সানিয়া। এ সময় কালো রঙের আউটফিটের উপর অফ হোয়াইট রঙের হাফহাতা জ্যাকেট পরা ছিলেন ভারতীয় টেনিস তারকা। চোখে ছিল নকরকাড়া সানগ্লাস। কোনাকুনিভাবে কাঁধে পার্সও ঝোলানো ছিল। মা হওয়ার আগে সর্বশেষ ছবিগুলোতে কিছুটা মুটিয়ে যাওয়া সানিয়াকে দেখেছিল ভক্তরা। তবে দীর্ঘদিন লোকচক্ষুর আড়াল থেকে বেরিয়ে আসা এই তারকাকে দেখে অবাক হয়েছেন অনেকেই। মেদ ঝরিয়ে একদম ফিট ও সাবলীল দেখা গেছে তাঁকে।

ভারত ও পাকিস্তান দুই দেশের তারকা দম্পতির সন্তান ইজানকে দেখতে পেয়েই উপস্থিত আলোকচিত্রীদের ক্যামেরার শাটার একযোগে সক্রিয় হয়ে ওঠে। তবে একটুও ঘাবড়ে যায়নি সে। মায়ের মতোই সপ্রতিভ ছিল শিশু ইজানও। হলদে প্যান্ট এবং কাঁঠালী রঙের টিশার্ট পরা ইজানও কৌতূহলী চোখে সময়টা উপভোগ করেছে বলেই প্রতীয়মান হয়। কিছুক্ষণ ফটোসেশনের পর সাদা রঙের একটি গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান সানিয়া ও তাঁর ছেলে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো