,

আড়াইবাড়ী কামিল মাদরাসার সাফল্য অব্যাহত

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা বরাবরের মত দাখিল পরীক্ষা ২০১৯ সালেও শতভাগ উত্তীর্ণ হয়ে সফলতা অব্যাহত রেখেছে। মাদরাসাটি থেকে এবার দাখিল পরীক্ষায় ৫৩জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। তন্মধ্যে ২৫ জন এ প্লাসসহ শতভাগ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে। মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. গোলাম সরোয়ার সাঈদী পীর সাহেব মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করেন।

তিনি বলেন মারদাসার গভর্ণিং বডির সার্বক্ষণিক তদারকি, শিক্ষকগণের আন্তরিকতার সহিত দায়িত্ব পালন ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ গৌরবময় ফলাফল অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, উপমহাদেশ বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ (র.) ও আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী সাহেব এটিকে কুরআন সুন্নাহর মারকায হিসেবে এ প্রতিষ্ঠানে আত্মনিয়োগ করেছিলেন। তাদের পদচারণায় মাদরাসার ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় উৎসাহী হয়ে ধারাবাহিকতা বজায় রেখেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর