,

পিস টিভিকে জমি দেয়া ভিত্তিহীন, অপপ্রচার করছে ভারত: মালয়েশিয়া

news-image

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক ইসলামী বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত পিস টিভির জন্য জমি ও জাতীয় সম্প্রচারের জন্য স্লট দেয়া দাবি ভিত্তিহীন বলছে মালয়েশিয়া। আর এটি ভারতীয় গণমাধ্যম অপপ্রচার করছে বলে দাবি করছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। এ নিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ভারতীয় সংবাদমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রচার করা হয়েছে, যা ভিত্তিহীন।

প্রধানমন্ত্রী কার্যালয় বলে, আমরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে ব্যাখ্যা করতে চাই। প্রসঙ্গত, ২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করে ভারত। ২০১৭ সালের অক্টোবরে মুম্বাইয়ের একটি আদালতে জাকির নায়েক ও অন্যদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)

পরে জাকির নায়েক ও তার পরিবারের সদস্যদের ১৬ কোটি ৪০ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানিলন্ডারিংয়ের অভিযোগে এ সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেয়া হয়। সব মিলিয়ে এ নিয়ে জাকির নায়েকের ৫১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সূত্র: স্টার অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর