,

মসজিদে ঢুকে তারাবি নামাজরত মুসুল্লিকে কুপিয়ে হত্যা

news-image

নিউজ ডেস্ক।। দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী মসজিদে ঢুকে অর্ধশত মানুষের সামনে তারাবির নামাজ আদায়রত এক মুসুল্লিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর এই চাঞ্চল্যকর ঘটণাটি ঘটেছে মঙ্গলবার রাতে মাদারীপুরের এক মসজিদে। নিহতের নাম মজিবর বেপারি। পুবশত্রুতার জেরে এই হত্যাকান্ডের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৮টার দিকে তারাবির নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন মজিবর। এ সময় মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নামাজ আদায় করছিলো। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে। পরে মজিবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপানো শুরু করে। মজিবর দৌড়ে বাইরে চলে আসার চেষ্টা করলে মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে ফের কোপানো শুরু করে। এ সময় স্থানীয়দের মধ্যে হইচই শুরু হলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিবরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মজিবর ওই এলাকার মৃত নওয়াব আলী বেপারির ছেলে।

রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া বলেন, নিহত মজিবর বেপারির সঙ্গে তাঁর ফুফাতো ভাই আশরাব বেপারি ও লিঙ্কন বেপারির বিরোধ ছিলো। এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে এর জের ধরে মসজিদে নামাজরত অবস্থায় তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, মসজিদে ঢুকে এমন সন্ত্রাসী হামলা যারা করেছে তাদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে। আশা করছি দ্রুত তাদের আটক করা হবে। এ দিকে এই ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানা-পুলিশ। এলাকায় আতঙ্ক থাকায় আমগ্রাম ও মঠবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর