,

মালয়েশিয়ায় কি করছেন মোশাররফ করিম?

news-image

বিনোদন ডেস্ক।। ঈদ উৎসবে অভিনেতা মোশাররফ করিমের নাটক মানেই অন্যরকম আয়োজন। সারাদিন শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটে এই অভিনেতার। শুটিং ব্যস্ততা থাকে তার চাঁদরাত পর্যন্ত। ঈদের পাঁচ নাটকের শুটিংয়ে মোশাররফ করিম মালয়েশিয়া অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রোবেনা রেজা জুঁই ও একমাত্র সন্তান। গত ১৯ এপ্রিল মালয়েশিয়া গিয়েছেন তিনি। দেশে ফিরবেন চলতি মাসের ১১ তারিখ।

নির্মাতা সাজিন আহমেদ বাবুর দুটি নাটক, রুলিন রহমানের একটি ও উজ্জ্বল মাহমুদের দুটি নাটকের শুটিং করছেন এই অভিনেতা। এই পাঁচটি নাটকের মধ্যে সাজিন আহমেদ বাবুর সঙ্গে মোশাররফ করিম নিজেও একটি নাটকের প্লট তৈরি করেছেন। নাটকের নাম ‘মনটা খারাপ হয়’। মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে এ নাটকের গল্প।

মোশাররফ করিমের সঙ্গে এ নাটকগুলোতে কল্যাণ কোরাইয়া, স্বাগতা, সাকিবা, কাজল সুবর্ণা, নেহা, মাহা, শহিদুল্লাহ সবুজ, মাহমুদুল ইসলাম মিঠুও অভিনয় করছেন। মোশাররফ করিম বলেন, ‘ঈদের নাটকের অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে। মালয়েশিয়ায় ৫টি নাটকে অভিনয় করব। ইতিমধ্যে চারটি নাটকের শুটিং শেষ করেছি। ঈদে অনেক নাটকেরই অফার আসে। গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় সেগুলো আর করা হয় না। ঈদে কতটি নাটকে অভিনয় করেছি সেটা আমার কাছে বড় বিষয় নয়। কতটি ভালো নাটকে অভিনয় করতে পেরেছি, সেটাই মুখ্য। দিন শেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখে। অভিনয়ের বাইরে ব্যক্তিগত কাজেও স্ত্রী-সন্তানকে সময় দিচ্ছি। সবমিলিয়ে একটি জমজমাট ট্যুর হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর