,

ভুল স্বীকার করে ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন পূজা চেরী

news-image

বিনোদন ডেস্ক।। চলতি বছর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলাফল নিয়ে ভুল তথ্য দেয়ার জন্য নিজের ভুল স্বীকার করেছেন চিত্রনায়িকা পূজা চেরী। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূজা চেরী লিখেছেন, ‘আসলে আমি দুঃখিত। আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তখন অ্যাডমিট কার্ড হাতে না থাকার কারণে আমি নিজে জানতে পারিনি। আমাকে যে তথ্যটি দিয়েছে, সে নিজে আমাকে সরি বলেছে। আমি আসলে ইচ্ছা করে ভুল তথ্য দিতে চাইনি। আমার সব সাংবাদিক ভাইরা, আমি আসলেই দুঃখিত। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার কাছে বড়। আপনারা আছেন বলেই আজ আমি পুজা চেরী।’

পূজা আরো লেখেন, ‘আমি আসলেই দুঃখিত। সবাই আমার ওপর আশির্বাদ রাখবেন, যাতে আমি পরবর্তীতে আরো ভালো করতে পারি। এটাই আমার চাওয়া।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভুল স্বীকার করে পূজার স্ট্যাটাস।
এর আগে সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পূজা চেরি গণমাধ্যমকে জানান, তিনি রাজধানীর মগবাজার গার্লস হাই স্কুল থেকে বা‌ণিজ্য বিভাগ থেকে ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু সন্ধ্যার পর থেকেই পূজা চেরির এসএসসি ফল নিয়ে বিভ্রাট শুরু হয়। ফেসবুকে চলে আসে পূজা চেরির মার্কশিটের কপি। ফেসবুকে পোস্ট করা একটি রেজাল্ট শিটে দেখা যায়, পূজা চেরি জিপিএ ৪.৩৩ নয়, তিনি ৩.৩৩ পেয়েছেন। দিনভর চলে সমালোচনা। অবশেষে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে পূজা নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেন।

প্রসঙ্গত, পূজা চেরী ২০ আগস্ট ২০০০ সালে খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ২০১৮ সালে ‘নূর জাহান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর মুক্তি পায় তার অভীনীত ‘পোড়ামন ২’ ও ‘দহন’। এ দুটি ছবিতেই তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবি দুটি নির্মাণ করেছেন রায়হান রাফি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর