,

রংপুরে ফেন্সিডিলসহ নম্বর বিহীন মোটর সাইকেল উদ্ধার

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ মধুপুর বোর্ডঘরায় আজ মঙ্গলবার দুপুরে ফেনসিডিলসহ একটি নাম্বারবিহীন মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে মটরসাইকেল আরোহীকে আটক করতে পারেনি। এঘটনায় বদরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, এটি একটি মাদকের বড় চালান। দিনাজপুরের ঘোড়াঘাট থেকে এ চালানটি রংপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বদরগঞ্জ থানা পুলিশ ওই মটরসাইকেলের পিছু নেয়। মটরসাইকেল আরোহী তা’ বুঝতে পেরে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং দুর্ঘটনায় পড়ে আহত হয়। তবে সে আহত হলেও মটরসাইকেল রেখে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ওই মটরসাইকেলে তল্লাশী চালিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ১৭১বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর