,

বাসায় ফিরে স্ত্রীর হাতে রান্না করা শুটকি আর খাওয়া হলো না সুবীর নন্দীর

news-image

বিনোদন ডেস্কঃ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন সংগীতশিল্পী সুবীর নন্দী।

স্ত্রী পূরবী নন্দীর হাতে রান্না করা শুটকি মাছ ভীষণ প্রিয় ছিল সংগীতশিল্পী সুবীর নন্দীর। শেষ যেদিন খেয়েছেন সেদিন বলেছিলেন, বাসায় ফিরে আবার তিনি তার প্রিয় এই খাবারটি খাবেন। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়ে রাখতে বলেছিলেন। কিন্তু তার আগেই এলো বিষাদে ভরা খবর।রাজধানীর গ্রিন রোডের বাসায় শেষ বিদায়ের স্মৃতিটুকু মনে করে থেমে থেমে বিলাপ করছিলেন সুবীর নন্দীর স্ত্রী পূরবী নন্দী।

পূরবী নন্দী বলছিলেন, ‘শেষবার যখন বাসা থেকে বের হন, সেদিন আমার রান্না করা শুটকি মাছ খেয়েছিলেন। বলেছিলেন, খুব স্বাদ হয়েছে। ফিরে এসে আবার খাবেন। কিন্তু উনি আর এলেন না, কখনো আসবেনও না।’

যখন সুবীর নন্দী সুস্থ ছিলেন তখন তিনি প্রায় রাতেই স্ত্রী পূরবী নন্দীকে ডেকে বলতেন, ‘এতো সাধের পৃথিবীটাও একদিন ছেড়ে হতে হবে। ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়। আমি যখন থাকব না, তখন জ্বেলে দিও সন্ধ্যা প্রদীপ। এই পৃথিবীটা কতই সজীব।’সুবীর নন্দীর মৃত্যুর খবর পাওয়ার পরপরই তার বাসায় গিয়েছিলেন খুরশিদ আলম, রফিকুল আলম, শুভ্র দেব, বাদশা বুলবুল, কবির বকুলসহ সংগীত জগতের আরো অনেকেই।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫ মে সুবীর নন্দীর হার্ট অ্যাটাক হয়। তখন হার্টে চারটি স্টেন্টও পরানো হয়। এরপর ৬ মে সকালেও আরেক দফা তার হার্ট অ্যাটাক হয়েছে।৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার হার্টে বাইপাস অপারেশন হয়েছে। কিডনিতেও সমস্যা ছিল।

গত পহেলা বৈশাখের রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। এর পর তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়। পরে সিএমএইচের জরুরি বিভাগেই হার্ট অ্যাটাক করেন তিনি। সেখানে সুবীর নন্দীকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ব্রিগেডিয়ার জেনারেল ডা. তৌফিক এলাহির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর