,

অবরোধ করে সড়কেই নামাজ আদায় শ্রমিকদের

news-image

খুলনা প্রতিনিধিঃ বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। অবরোধের সময় নতুন রাস্তা মোড়েই আসরের নামাজ আদায় করেন শ্রমিকরা। অবরোধের সাথে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের উৎপাদন বন্ধ রয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে তিন ঘন্টা রাজপথ-রেলপথ অবরোধ করে শ্রমিকরা। এর আগে স্ব-স্ব মিল গেট থেকে থালা-বাসন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। মিছিলটি খালিশপুর বিআইডিসি রোড হয়ে নতুন রাস্তার মোড়ে এসে শেষ হয়।

জানা যায়, রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের ৮ থেকে ১১ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়া পাওনার পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা। বকেয়া মজুরি না পেয়ে শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে রয়েছেন। এ কারণে বিক্ষুদ্ধ শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন।

শ্রমিকরা জানান, পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসর প্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধ, চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল, সকল মিলে সেটআপের অনুকূলে শ্রমিক-কর্মচারীদের শূন্যপদের বিপরীতে নিয়োগ ও স্থায়ীসহ ৯ দফা দাবিতে শ্রমিকরা গত ৫ মে থেকে মিলে উৎপাদন বন্ধ করে কর্মবিরতি পালন করছেন।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের আহবায়ক সোহরাব হোসেন বলেন, ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়েই শ্রমিকরা রাজপথে নেমেছে। তারা তো ভিক্ষা চায় না, ন্যায্য পাওনা চায়। শ্রমিকদের দাবি মানা না হলে সিবিএ-নন সিবিএ’র বৈঠকে কঠোর কর্মসূচি দেয়া হবে।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমীন জানান, বিজেএমসির সঙ্গে বৈঠকের পর গত তিন সপ্তাহে মাত্র একটি মজুরি দিয়েছে। আগের বকেয়া মজুরি দেয়নি; বরং চলতি দুই সপ্তাহের মজুরিও পাওয়া যায়নি। শ্রমিকদের একটি পরিবারেও সেহরি বা ইফতারের খাবার নেই। ক্ষুধার কষ্টে তারা রাজপথে নেমেছে।

পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক মো. মুরাদ হোসেন বলেন, দাবি আদায়ে ৭ ও ৮ মে রাজপথ-রেলপথ অবরোধ করবে শ্রমিকরা। এই দুইদিন আন্দোলনরত শ্রমিকরা রাজপথেই ইফতার করবেন। একই সাথে ঢাকায় সিবিএ-ননসিবিএ নেতাদের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা