,

যারা খাদ্যে ভেজাল মেশাবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে, বললেন বেনজির আহমেদ

news-image

নিউজ ডেস্ক : র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, যারা খাদ্যে ভেজাল মেশাবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ সংশোধন করে এতে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করতে হবে যাতে খাদ্যে কেউ ভেজাল মেশাতে সাহস না পায়। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দ্রব্যমূল্যের বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পরিমিত ক্রয় ক্যাম্পেইন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

এ সময় ভেজালকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন স্বরষ্ট্রমন্ত্রী। মন্ত্রীবলেন, শুধু কাওরান বাজারে নয়, এ ধরনের বাজার রাজধানীর বিভিন্ন স্থানে চালু করা উচিৎ।

এবছর দ্রব্যমূল্য নিয়ে বিড়ম্বনা এড়িয়ে জনমনে স্বস্তি দিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আয়োজন করে পরিমিত ক্রয় ক্যাম্পেইন। যেখানে স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে, শসা, বেগুন, কাঁচামরিচ ও টমেটোসহ বেশ কয়েকটি পণ্য।

ক্যাম্পেইনে অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, রমজানে বাজার মূল্য সবার জন্য সহনীয় হবে এটাই প্রত্যাশা। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম রমজানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। মেয়র বলেন, ঈমানের অঙ্গ হিসেবে রমজান মাসে খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা উচিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর