,

ট্রোলের স্বীকার প্রিয়াঙ্কা

news-image
বিনোদন ডেস্ক : মেট গালা-২০১৯ এর রেড কার্পেট। এবার কাম্প নোটস অন ফ্যাশান এই থিমকে মাথায় রেখেই মেট গালার রেড কার্পেটে হাজির হয়েছিলেন সেলিব্রিটিরা। সেই তালিকায় থেকে বাদ জাননি ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াও।

বিয়ের পর এই প্রথমবার নিকের সঙ্গে মেট গালার রেড কার্পেটে হাজির হন প্রিয়াঙ্কা। তার পরনে ছিল ‘ক্রিশ্চিয়ান ডিওর’ ব্র্যান্ডের রুপোলি গাউন, তার সঙ্গে রয়েছে রং-বেরঙের পালকে মত স্টাইলের ওড়না। যার সঙ্গে পরে ছিলেন থাই হাই পোলকা ডটেট টাইটস। যার সঙ্গে ম্যাচিং করে মাথায় পরেছিলেন রুপোলি ক্রাউন। কপালে রুপোলি বিন্দি।

মঙ্গলবার মেট গালা ২০১৯-এর রেড কার্পেটে হাজির হতেই নজর কাড়ে প্রিয়াঙ্কার লুক। জানা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে এই লুক দিয়েছেন তার স্টাইলিশ মিমি কাটরেল, পিগি চপসের এই মেক আপ করেছেন খ্যাতনামা মেকআপ আর্টিস্ট পাতি ডুবরফ।

প্রিয়াঙ্কার এই লুক ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় এনিয়ে নানান মিম তৈরি করে পোস্ট করতে থাকেন নেটিজেনরা। কেউ লিখেছেন এভাবে সাজার আগে প্রিয়াঙ্কা নিশ্চয় শ্রীদেবীর চালবাজ ছবিটি দেখেছিলেন।

কেউ আবার ঠাট্টা করে লিখেছেন Wakanda Forever। ওয়াকান্ডা হল মার্ভেল কমিক্সের একটি কাল্পনিক দেশ, যেটা কিনা আফ্রিকায় অবস্থিত। প্রিয়াঙ্কাকে সেদেশেরই বাসিন্দা বলে কটাক্ষ করেছেন অনেকে। এছাড়াও প্রিয়াঙ্কাকে পোকেমন গেমেরই একটি চরিত্র বলে বর্ণনা করেছেন। এছাড়াও তৈরি হয়েছে আরও অনেক মিম।

এদিকে প্রিয়াঙ্কার সঙ্গে ম্যাচ করে নিক জোনাস পরেছিলেন ‘ক্রিশ্চিয়ান ডিওর’ ব্র্যান্ডের সাদা স্যুট। পায়ে ক্রিশ্চিয়ান লোবোটিনের ডিজাইন করা জুতো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ