,

খালেদা জিয়ার চেয়ার এবার খালি রাখা হয়নি!

news-image

নিউজ ডেস্ক : প্রতি বছরের মতো এবারও ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার (৭ মে) রাজধানীর বেইলি রোডের একটি ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এদিকে গত বছর ইফতার মাহফিলের মঞ্চে খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার খালি রাখা হলেও এবার তা করেনি বিএনপির নেতারা।

ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শতাধিক এতিম ছেলে-মেয়ে ও ওলামা-মাশায়েখ।

ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ, জাতি মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই ইফতার মাহফিলে উপস্থিত থাকেন। কিন্তু তিনি কারাগারে থাকায় গত বছর থেকে তিনি উপস্থিত হতে পারছেন না।

ইফতার শুরুর আগে মির্জা ফখরুল প্রতিটি টেবিলে গিয়ে এতিমদের খোঁজ খবর নেন। এসময় তিনি সাংবাদিকদের সাথেও হাত মেলান এবং কুশলাদি জিজ্ঞেস করেন। ইফতারের ঠিক আগে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর