,

স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন থাকে না : ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন থাকে না। এক ব্যক্তির শাসন থেকে দেশ-জাতিকে মুক্ত করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীতে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পুর্নগঠিত স্থায়ী পরিষদের সভায় ড. কামাল হোসেন এ কথা বলেন।

গণফোরামের সভাপতি বলেন, জাতিকে এক ব্যক্তির শাসন থেকে মুক্ত করতে হবে। কারণ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় বাক-ব্যাক্তি-আইনের শাসন থাকে না। দুর্নীতি-দলীয়করণ-লুটপাট-অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। অর্থনৈতিক ব্যবস্থাসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গ্রাস করে থাকে। সমাজ-সভ্যতাকে ধ্বংস করে।

ড. কামাল হোসেন বলেন, সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। জনগণই দেশের মালিক, তাই জনগণকে ঐক্যবদ্ধ করেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ড. কামাল বলেন, গণফোরাম নেতাকর্মীদের তৃণমূলে জনগণের সমস্যাসহ নানাবিধ সমস্যা চিহ্নিত করে, তৃণমুল সংগঠন গড়ে তুলে জনগণকে ঐক্যবদ্ধ করে, স্বৈরতন্ত্র বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

সভায় আরও বক্তব্য দেন ড. রেজা কিবরিয়া, অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, আওম শফিক উল্লাহ, আবদুল বাতেন খান, অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, লতিফুর বারী হামিম, অ্যাডভোকেট আনসার খান, খান সিদ্দিকুর রহমান খান, আবদুর রহমান জাহাঙ্গীর, রবিউল ইসলাম তরফদার রবিন, হারুনুর রশীদ তালুকদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর