,

দুঃখপ্রকাশ প্রকাশ করলেন পুজা চেরী

news-image

বিনোদন প্রতিবেদক : সদ্য ঘোষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য দেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন নায়িকা পুজা চেরী। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ দুঃখপ্রকাশ করেন।

পুজা চেরীর স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

আসলে আমি দুঃখিত।

আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তখন অ্যাডমিট কার্ড হাতে না থাকার কারণে আমি নিজে জানতে পারিনি। আসলে আমাকে যে তথ্যটি দিয়েছে সে নিজে আমাকে বলেছে, ‘আইএম সরি’। আমি আসলে কাউকে ইচ্ছা করে ভুল তথ্য দিতে চাইনি। এখন আমি নিজেই দেখছি। আমি এতেও খুশি। আসলে আমি হঠাৎ ঘাবরে গিয়েছিলাম এবং ভাবছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি সিওর না হবো ততক্ষণ আমি কিছু বলব না।

আমার সব সাংবাদিক ভাইরা, আমি আসলেই দুঃখিত। এতটুকুর জন্য আমি ভাবলাম, আমার ভক্তরা এবং সকল সাংবাদিক ভাইরা আমার ওপর অসন্তুষ্ট। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার কাছে বড়। আপনারা আছেন বলেই আজ আমি পুজা চেরী। যারা এরকম নিউজ করছেন, তাদের কাছে আমি অনুরোধ করছি।

আমি অত্যন্ত দুঃখিত।

আপনারা আমার ওপর আর্শিবাদ রাখবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভালো করতে পারি। এটাই আমার চাওয়া।

উল্লেখ, এবারের এসএসসি পরীক্ষায় ৩.৩৩ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছেন পুজা চেরী। তবে গণমাধ্যমকে তিনি জানান, তার ফল ৪.৩৩।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর