,

‘ফোন চুরির দায়ে’ জাবি ছাত্রলীগ নেতা হলছাড়া

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রলীগ কর্মীর স্মার্টফোন চুরি করে হাতেনাতে ধরা পড়েছেন সংগঠনটির সিনিয়র এক নেতা। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। এ সময় হলের জুনিয়র কর্মীরা চুরির দায়ে ওই নেতাকে হল থেকে বের করে দেন।

ছাত্রলীগের ওই নেতার নাম কৌশিক রহমান শিমুল। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র এবং শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাবি শাখার যুগ্ম-আহ্বায়ক।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩৩০ নম্বর কক্ষ থেকে দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগ কর্মী ফিরোজের একটি স্মার্টফোন চুরি হয়। এ সময় সন্দেহের ভিত্তিতে কৌশিক রহমানের ৩১২ নম্বর কক্ষে খুঁজতে যান ছাত্রলীগের পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী। তখন শিমুল জোর করে কক্ষ থেকে বের হয়ে যান। পরে হলের ওয়াশরুমের কাছে ফোনটি ফেলে দেওয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর রাত আড়াইটা পর্যন্ত এ বিষয়ে আলোচনা করেন হল ছাত্রলীগের সভাপতি প্যানেলের নেতাকর্মীরা। তারপর তাকে হল থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনার পরে শিমুলের পুরোনো অনেক অপরাধ উঠে আসে। মাদকাসক্ত ও মাদকের টাকা সংগ্রহের জন্য অপরাধে জড়ানোর বিষয়টি তুলে ধরের হলের ছাত্ররা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা ও হলের দোকানে নিয়মিত খাবারের বিল পরিশোধ না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে চেষ্টা করেও কৌশিক রহমান শিমুলকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে জাবি ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা বলেন, ‘তারা দুজনই ছাত্রলীগের রাজনীতি করলেও এমন একটি ঘটনায় আমাকে কেউই কিছু জানায়নি। তবে হলের রাজনীতিতে হলের ছোট ভাই ও বড় ভাইয়ের মধ্যে ব্যক্তিগত সংঘাত বা বিরোধ থাকতে পারে।’

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন প্রভোস্ট অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘মঙ্গলবার সকালে কয়েকজন ছাত্র আমাকে এ বিষয়ে জানালো এবং মোবাইল চুরিসহ পূর্বের আরও কয়েকটি বিষয়ে শিমুলকে দোষী করল। তবে শিমুল অপরাধী কি না বা কেন তাকে বের করে দেওয়া হলো-এ বিষয়ে শিমুল আমাকে কোনো কিছুই জানায়নি। আমরা ইফতারির পরে বিষয়টি অনুসন্ধান করব।’ সূত্র” দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর