শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ‘রোল মডেল’ আখ্যায়িত করলেন ভারতীয় হাইকমিশনার

news-image

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন রোল মডেল। নারীকে নারী হিসেবে না ভেবে একজন মানুষ ভাবতে হবে। নারীরা আজ পুরুষের পাশাপাশি সমানভাবে কাজ করছেন। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে গার্লস হোস্টেল উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন—স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার।

আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের ঘরবাড়ি, সহায় সম্বলহারা প্রায় এক কোটি বাঙালিকে আশ্রয় দিয়ে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমরা তা আজও মনেপ্রাণে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যান) মিসেস নবনীতা চক্রবর্তী, সহকারী ভারতীয় হাইকমিশনার (রাজশাহী) সঞ্জিব কুমার ভাটি, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উপ-সচিব সহিদুজ্জামান, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী নাইম উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারত সরকারের অর্থায়নে নিয়ামতপুর উপজেলায় নিয়ামতপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজে দুটি গার্লস হোস্টেল ২ কোটি ৪১ লাখ ব্যয়ে নির্মাণ করা হয়।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের