,

এক জিলাপির দাম ৪০০ টাকা

news-image

চকবাজার মানেই বাহারি ইফতারির পসরা। এ বাজারের ঐতিহ্যবাহী ইফতারসামগ্রীর সু-খ্যাতি দেশজুড়েই। সেখানকার যেসব ইফতারসামগ্রী ভোজন রসিকদের সব থেকে বেশি আকৃষ্ট করে তার মধ্যে অন্যতম শাহী জিলাপি, ঘিয়ে ভাজা জিলাপি।

রসে টইটুম্বুর শাহী জিলাপি দেখলে যে কারও মুখে পানি এসে যায়। তাই তো রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে চকবাজারে ইফতার কিনতে আসাদের একটি বড় অংশই শাহী জিলাপি না কিনে ফিরতে পারেন না। আর ক্রেতাদের কাছে লোভনীয় করে তুলতে ব্যবসায়ীরাও তাদের হাতের কারুকাজে নানা আকারের শাহী জিলাপি তৈরি করেন।

রোজার প্রথমদিন মঙ্গলবার চকবাজারে গিয়ে দেখা যায়, জিলাপির পসরা সাজিয়ে বসেছেন একাধিক ব্যবসায়ী।সাধারণ জিলাপি ১৫০ থেকে ১৭০ টাকা কেজি, শাহী জিলাপি ১৮০ থেকে ২০০ টাকা কেজি, আর ঘিয়ে ভাজা জিলাপি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা কেজি।

চকবাজারে প্রায় ২০ বছর ধরে শাহী জিলাপি বিক্রি করেন নাজিমউদ্দিন। ক্রেতাদের আকৃষ্ট করতে এই ব্যবসায়ী এবার তৈরি করেছেন দুই কেজি ওজনের জিলাপি। প্রতিকেজি ২০০ টাকা দরে তিনি এক পিস জিলাপি বিক্রি করছেন ৪০০ টাকায়।বড় আকারের এই জিলাপির পাশাপাশি ছোট আকারের জিলাপিও বিক্রি করছেন নাজিমউদ্দিন। ২৫০ গ্রাম থেকে এক কেজি ওজনের এসব জিলাপির কেজিও ২০০ টাকায় বিক্রি করছেন তিনি।

জাগো নিউজকে এই ব্যবসায়ী বলেন, প্রায় ২০ বছর ধরে এখানে ব্যবসা করছি। আমাদের শাহী জিলাপি পছন্দ করে না এমন লোক নেই। এক সময় আমরা ৬০ টাকা কেজি দরে জিলাপি বিক্রি করেছি। কিন্তু সবকিছুর দাম বাড়ার কারণে এখন ২০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, চকের ইফতারি বাজার এখন আগের মতো ওতো জমজমাট নেই। তারপরও ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে ইফতারি কিনতে আসে। আমারও ঐহিত্য ধরে রাখতে প্রতিবছর এখানে রোজাদারদের জন্য জিলাপি বিক্রি করি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো