,

ভেজাল খাদ্য বিক্রি করলে কারাগারে কাটবে ঈদ: সাঈদ খোকন

news-image

নিউজ ডেস্ক।। পবিত্র রমজান মাসে কোনো ব্যবসায়ী যদি ভেজাল খাদ্য বিক্রি করে তাহলে তাকে কারাগারে ঈদ কাটাতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

মেয়র বলেন, পুরো রমজান জুড়ে সিটি কর্পোরেশনের পাঁচটি টিম ইফতার তৈরির প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালাবে। অভিযানে যদি কেউ পচা-বাসি এবং ভেজাল খাবার বিক্রি করছেন-এমন প্রমাণ মেলে তাহলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, এই পবিত্র মাসে রোজাদারদের পচা-বাসি খাওয়াবেন না। যদি এমন করেন তাহলে ঈদের আনন্দের দিনটি আপনাদের কারাগারে কাটাতে হতে পারে। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি মনিটরিং টিম কাজ করবে। এই টিমের সদস্যরা নিশ্চিত করবেন যাতে কেউ ভেজাল খাবার বিক্রি করতে পারে। এছাড়াও কেউ যাতে দাম বেশি না নিতে পারে সেজন্যও কাজ করবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর