,

অন্য জাতের ছেলেকে বিয়ে করায় মেয়েকে জীবন্ত পুড়িয়ে হত্যা করলো বাবা

news-image

ভারতে ঘটল তথাকথিত ‘অনার কিলিংয়ের’ ঘটনা। বাড়ির অমতে অন্য জাতের ছেলেকে বিয়ে করার কারণে দম্পতিকে ঘরে আটকে রেখে আগুন জ্বালিয়ে দেয় তরুণীর পরিবার। শরীরের ৭০ শতাংশ পুড়ে যায় তরুণী। গত রবিবার তার মৃত্যু হয়। আশঙ্কাজনক পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করা হয় তার স্বামীকে।

পুলিশ জানায়, বেশ কয়েক মাস ধরে রুক্মিনী ভারতীর (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মঙ্গেশ রণসিংয়ের (২৩)। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে আপত্তি তুলেছিল রুক্মিনীর পরিবার।গত অক্টোবর মাসে পরিবারের অমতে পাসি সম্প্রদায়ের সদস্য মঙ্গেশকে বিয়ে করেন লোহার সম্প্রদায়ভুক্ত রুক্মিনী। এর পর থেকেই ওই দম্পতিকে হুমকি দিতে শুরু করে মেয়েটির পরিবার।

গত ৩০ এপ্রিল মঙ্গেশের সঙ্গে কথা কাটাকাটি হলে রেগে আহমেদনগরের পারনান তালুকের নিঘোজ গ্রামে বাপের বাড়ি চলে যান রুক্মিনী। পরের দিন রাগ কমলে তিনি স্বামীকে ফোন করে তাকে নিয়ে যেতে বলেন।

কিন্তু সে বাড়িতে গেলে মঙ্গেশের সঙ্গে রুক্মিনীকে ফিরতে দেননি পরিবারের সদস্যরা। আপত্তি করলে দম্পতিকে একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে দেন রুক্মিনীর বাবা রাম ভারতী। এরপর তার দুই কাকা সুরেন্দ্র ভারতী ও ঘনশ্যাম সরোজ সেই ঘরে আগুন জ্বেলে দেয়।

জ্বলন্ত ঘরে বন্দি দম্পতির চিৎকার শুনে তাদের উদ্ধার করেন প্রতিবেশীরা। পুলিশের সাহায্য নিয়ে তাদের পুনের সাসুন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুরেন্দ্র ও ঘনশ্যামকে। কিন্তু ঘটনার পরে গা-ঢাকা দিয়েছেন রাম ভারতী। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর