,

বিশ্বের প্রথম হাইটেক নিরাপত্তার মসজিদ এখন ক্রাইস্টচার্চ

news-image

মসজিদে প্রথম হাইটেক সিকিউরিটি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে নিউজিল্যান্ডে। দেশটির সাম্প্রতিক হামলার শিকার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে এই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।টেক্সাস কম্পানি এথেনা সিকিউরিটি ক্যামেরাটি তৈরি করেছে।

কম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, হাইটেক সিকিউরিটির এই ক্যামেরায় রয়েছে কৃত্রিম বুদ্ধিবৃত্তিক ক্ষমতা। এটি অস্ত্রধারীকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুহূর্তে এর লাইভ ভিডিও অ্যালার্ট পাঠাতে সক্ষম কর্তৃপক্ষের কাছে।ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বসানো ক্যামেরাটির অর্থ জোগান দিয়েছে ইসলামিক চ্যারিটিস অ্যান্ড ফাউন্ডেশনস।

ক্যানটারবেরি মুসলিম অ্যাসোসিয়েশন’র সভাপতি শাগাফ খান বলেন, তিনি আশা করছেন অন্যান্য মসজিদ এবং ইসলামী স্কুলগুলোও এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে।গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের যে দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালানো হয় আল নূর মসজিদ তার একটি। ওই হামলায় ৫০ জন মুসল্লি নিহত হন। আহত হন অর্ধশতাধিক।

সূত্র : রেডিও নিউজিল্যান্ড

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর