,

রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজের থেকে দ্বিগুণ এগিয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে আজ (মঙ্গলবার) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। ডানেডিনের ক্যাসল এভিনিউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছে দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়ে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।

এই দলটিতে আবার তাদের বিশ্বকাপ দলের ৬ জন নেই। তারপরও কত ভয়ংকর এই ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ কি এমন একটি দলের সঙ্গে পারবে? সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে কিন্তু বাজিটা আপনাকে ধরতে হবে বাংলাদেশের পক্ষেই। দেশ আর দেশের বাইরে-মুখোমুখি দেখায় সর্বশেষ দুই সিরিজেই ক্যারিবীয়দের হারিয়েছে টাইগাররা।

২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ত্রিদেশীয় সিরিজে মাশরাফি বিন মর্তুজার দল জিতেছিল ২-১ ব্যবধানে। একই বছরের ডিসেম্বরে ফিরতি সিরিজেও তাদের একই ব্যবধানে হারায় বাংলাদেশ। অর্থাৎ সর্বশেষ ৬ দেখায় ৪ বারই জয়ের হাসি হেসেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ যেখানে জিতেছে ২টি ম্যাচ। অর্থাৎ আজ দ্বিগুণ এগিয়ে থাকা পরিসংখ্যান নিয়েই ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে নামছে মাশরাফির দল। বিষয়টা বেশ আশাব্যঞ্জকই!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর