,

রাতে পরীক্ষা দিয়ে পাশ করলো সেই শিক্ষার্থী

news-image

খ্রিস্ট ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টটিস্ট সম্প্রদায়ের অনুসারী হওয়ায় ধর্মীয় বিধান অনুসারে তাদের শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। আর সেই শনিবারেই ছিল রিকি হালদার নামে এক শিক্ষার্থীর চারটি বিষয়ের পরীক্ষা। যশোর শিক্ষাবোর্ডের ব্যবস্থাপনায় প্রথমবারের মত রাতে নেয়া হয় তার পরীক্ষা। সেই রিকি হালদার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের ছাত্র।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, জেনেছি রিকি ভাল ফলাফল করেছে। ওই পরীক্ষাথী ধর্মীয় বিধান অনুযায়ী, তার শনিবার দিনের বেলায় লেখার বিষয়ে নিষেধ রয়েছে। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করা হয়। বিষয়টি আমলে নিয়ে শনিবার রাতে তার পরীক্ষা নেয়া হয়।

জানা গেছে, এসএসসিতে চারটি পরীক্ষা পড়ে শনিবার। সেগুলো হলো ২ ফেব্রুয়ারি বাংলা, ৯ ফেব্রুয়ারি গণিত, ১৬ ফেব্রুয়ারি রসায়ন ও ২৩ ফেব্রুয়ারি উচ্চতর গণিত। পরীক্ষাগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাতে পরীক্ষা দিলেও তাকে সহপাঠীদের সঙ্গে সকালেই কেন্দ্রে প্রবেশ করতে হয়। আর বের হতে হয় রাতে পরীক্ষা শেষে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, জিপিএ ৪.০৬ পেয়েছে রিকি। এর মধ্যে বাংলায় এ মাইনাস, গণিতে এ গ্রেড, রসায়নে এ প্লাস। আর উচ্চতর গণিতে অকৃতকার্য হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো