,

‘আমার মৃতদেহের পাশে সবাই যেন গান শোনায়’

news-image

বিনোদন প্রতিবেদকঃ একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আজ মঙ্গলবার ভোররাতে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত তার দীর্ঘদিনের সহকর্মীরা। তাদের একজন স্বনামধন্য সংগীতশিল্পী ফাহমিদা নবী। সুবীর নন্দী মৃত্যু যাকে স্তব্দ করে দিয়েছে।

সুবীর নন্দীর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘তার মতো গানের মানুষ, মিষ্টি কণ্ঠের গায়ক আর পাবো আমরা? কী অসাধারণ একজন মানুষ চলে গেলেন আমাদের একা করে দিয়ে। তার আত্মা যেন শান্তিতে থাকে। খুবই ভালো একজন মানুষ ছিলেন সুবীর কাকা।’

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন ফাহমিদা নবী। তিনি লিখেছেন, ‘আরো একটি নক্ষত্রের বিদায়…! সুবীর কাকার সাথে আমি আর সুমা ‘ফেরারি বসন্ত’ ছবিতে গান করেছিলাম।‘আমি কাটার ভুবনে/ আলোর পিয়াসি/ সুরের আগুনে পুড়ি/ এক নতুন পৃথিবী গড়ি…’

ছবিতে বাবা এবং দুই কন্যার কণ্ঠে গানটি ছিলো।। আব্বার গানের ভক্ত ছিলেন, আব্বাকে অনুসরণ করতেন। তাই অ্যালবাম সাজিয়েছিলেন বাবার ১০টি গান গান দিয়ে। সেই তখন থেকে কাকার প্রতি ভক্তি ছিলো বাবা-সন্তানের মতো। মা বলে ডাকতেন। তার একমাত্র সন্তান মৌ-কে যেমন করে ডাকতেন তেমনি করে ভালোবাসতেন আমাদেরও।কাকাকে কখনো না বলতে শুনিনি।

আমার উপস্থাপনায় ‘সুরের আয়না’র প্রথম পর্ব কাকা করেছিলেন। সেই পর্ব করতে গিয়ে কাকাকে নানান কথা বলতে গিয়ে বলেছিলাম- কাকা একটা ইচ্ছার কথা বলেন, ‘একটু আবেগ ভরা কণ্ঠে বলেছিলেন… “আমার শেষ ইচ্ছা- আমার মৃত্যুর পর কেউ যেন না কাঁদে, আমি চাই আমার শবদেহের পাশে সবাই যেন আমাকে গান শোনায়!”

সংগীত পাগল মানুষটি গান গান করেই কাঁদিয়ে চিরবিদায় নিলেন! শুধু গান গাইলেই শিল্পী হয়ে মানুষের মনে জায়গা করা যায় না। বিনয়ী, ধৈর্যশীল, রুচিশীল এবং নিরহংকারী হতে হয়। সুবীর কাকা তাই ছিলেন একজন প্রকৃত শিল্পী। তাইতো আজ তার ভক্তরা কাঁদছেন!

কাকা- আপনার গান বাঁচিয়ে রাখবে আপনাকে। সুবীর নন্দী কাকার পরিবারের সাথে আমরাও সমব্যথিত তার এই অকাল মৃত্যুতে। অত্যন্ত প্রিয় বিনয়ী শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর