,

রাজধানীর যাত্রাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ : অবরোধ, যান চলাচল বন্ধ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সকাল থেকে অবরোধ করে রেখেছেন কয়েক’শ পাটকল শ্রমিক। সকাল ৮টা থেকে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের শ্রমিকরা লাঠি হাতে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নেয়। এ কারণে যাত্রাবাড়ী মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শ্রমিকেরা বলছেন, আট সপ্তাহ ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অন্যদিকে যাত্রাবাড়ী মোড় অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়িও ঢাকায় ঢুকতে পারছে না। এমনকি মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

লতিফ বাওয়ানী মিলের শ্রমিক আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আট মাস ধরে আমাদেরকে বেতন দেয়া হচ্ছে না। বেতন না পেয়ে কঠিন কষ্টে আছেন অনেকেই। করিম জুটমিলের শ্রমিক শামসুল হক বলেন, আজ প্রথম রোজার দিন। দুই মাস ধরে বেতন পাচ্ছি না। কীভাবে সংসার চালাবো?

শ্রমিক গাজিউল ইসলাম বলেন, বেতন দেওয়া হচ্ছে না। আমরা শ্রমিকেরা সংসার চালাতে পারছি না। লতিফ বাওয়ানি মিলের শ্রমিক ইসহাক মিয়া বলেন, দুই মাস ধরে বেতন পাচ্ছি না। বেতন বাড়াতে হবে।

বিক্ষোভ চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। শ্রমিকরা এখন ঢাকা-ডেমরা রোডে অবস্থান নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর