,

‘বেপরোয়া’ ঈদে মুক্তি পাচ্ছে না

news-image

বিনোদন প্রতিবেদক : আসছে ঈদে মুক্তি পাবার কথা ছিলো জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ ছবিটি। তবে শেষ মুহূর্তে এসে বদলে গেলো সিদ্ধান্ত। এবার ঈদে মুক্তি পাবে না ববি ও রোশান অভিনীত এ ছবিটি। তথ্যটি জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন।

তিনি জানান, জাজ মাল্টিমিডিয়া ‘নোলক’ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। সে কারণে ‘বেপরোয়া’ মুক্তি পিছিয়ে যাবে। দুই ঈদের মাঝখানের কোনো একটি সময়ে এটি মুক্তি দেওয়া হবে। গত বছর ঈদুল আজহায় মাত্র একটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘বেপরোয়া’। এরপর বড় পরিসরে এবার মুক্তি দেবার পরিকল্পনা ছিল এই প্রযোজনা প্রতিষ্ঠানের। তবে শেষ মুহুর্তে এসে সিদ্ধান্ত বদলে গেল।

কলকাতার জনপ্রিয় পরিচালক রাজা চন্দ পরিচালনা করেছেন ‘বেপরোয়া’ ছবিটি। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ববি ও রোশান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর