,

ভারত মাতাতে যাচ্ছেন সাবিনা খাতুন

news-image

স্পোর্টস ডেস্ক : ভিসা না পাওয়ায় চাইনিজ তাইপের প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া হয় নি তার। তবে এক ‍দুয়ার বন্ধ হলেও খুলেছে আরেক দুয়ার। ভারতীয় ক্লাব গকুলাম কেরালার হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশ নাারী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন।

তাইপের প্রিমিয়ার লিগে প্রস্তাব পাওয়ায় ভারতীয় ক্লাব সেথু এফসিকে ফিরিয়ে দিয়েছিলেন মালদ্বীপ-ভারত কাপানো সাবিনা। কিন্তু সেখানে আর যাওয়া হয়নি তার।

অবশেষে ভারতের আরেক ক্লাব গকুলাম কেরালার হয়ে খেলতে আজ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন সাতক্ষীরার এই ফুটবলার। সন্ধ্যা ৭.১০ মিনিটের ফ্লাইটে ভারত যাচ্ছেন সাবিনা খাতুন।

ইন্ডিয়ান উইমেন্স লিগের তৃতীয় আসরে গকুলাম কেরালার জার্সি গায়ে মাঠ মাতাতে নামবেন তিনি।

এর আগে সেথু এএফসির হয়ে এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলেছিলেন সাবিনা। টুর্নামেন্টজুড়ে পাঁচ ম্যাচে ৬ গোল করে সেথু এফসিকে সেমি ফাইনালে তুলেছিলেন দেশের এই স্ট্রাইকার। তার সঙ্গে একই দলে খেলেছেন আরেক তারকা ফুটবলার কৃষ্ণা রাণী সরকার।

আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজ জার্সি পড়ে তিনি বল জালে পাঠিয়েছেন ১৯ বার। দেশের ফুটবল ইতিহাসে যা সর্বোচ্চ। সর্বোচ্চ বলতে নারী-পুরুষ উভয়কে বোঝানো হয়েছে। সাবিনার ক্যারিয়ার গোলসংখ্যা ১১৪ ম্যাচে ৩২৪! তাকে ‘বাংলার মেসি’ বলা হয়। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর