,

আফ্রিদির আত্মজীবনীর বই নিষিদ্ধের দাবি

news-image

স্পোর্টস ডেস্ক : আত্মজীবনী ‘গেম চেঞ্জারে’ চাঞ্চল্যকর সব অজানা তথ্য ফাঁস করে আলোড়ন সৃষ্টি করেছেন শহীদ আফ্রিদি। বাজারে এখন এর তুমুল চাহিদা। তবে বইটি কতদিন মার্কেটে থাকে তাই দেখার।

ইতিমধ্যে আফ্রিদির বই নিষিদ্ধের দাবিতে আবেদন করা হয়েছে। পাকিস্তানের সিন্ধু হাই কোর্টে (এসএইচসি) আর্জিটি করেছেন দেশটির বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল খান। তিনি আবার বুমবুমখ্যাত ক্রিকেটারের পাঁড় ভক্ত। এ নিয়েও শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

আব্দুল জলিলের দাবি, আফ্রিদির ‘গেম চেঞ্জারে’ প্রচুর পরিমাণে মানহানিকর শব্দ ব্যবহার করা হয়েছে। পক্ষান্তরে সেসব সাবেক মহাতারকাদের সুনাম ক্ষুণ্ণ করে।

তিনি বলেন, কিংবদন্তি পাক ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদকে বোঝাতে ‘স্মল ম্যান’ এবং সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের ক্ষেত্রে ‘সরিয়ল’ (বদমেজাজী) শব্দ প্রয়োগ করেছেন আফ্রিদি। এসব মানহানিকর শব্দ। এর মাধ্যমে তিনি ভক্তদের মনে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্মান এবং খেলাটির মর্যাদায় আঘাত করেছেন।

গেল সপ্তাহে ভারত-পাকিস্তানে প্রকাশিত হয়েছে আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’। এরপর থেকেই এর কাটতি প্রচুর। বলা বাহুল্য, মিঁয়াদাদ, গম্ভীরের পাশাপাশি ওয়াকার ইউনিস, ২০১০ আমিরদের স্পট ফিক্সিং, টিম ম্যানেজমেন্ট নিয়ে নেতিবাচক তথ্য উঠে এসেছে এতে।

নিজের আসল বয়স জানানোর পাশাপাশি ওয়াসিম আকরাম, ইমরান খান ও প্রয়াত কোচ বব উলমারের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আফ্রিদির জীবনকাহিনী ও ক্যারিয়ারের বহু তথ্যসমৃদ্ধ বইটি লিখেছেন পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক ওজাহাত খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর