মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি’র ফলাফল : ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ এর সংখ্যায় শীর্ষ স্থান দখল করেছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ৩১২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৪২ জন জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (০৬মে ২০১৯) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের ক্যাম্পাসে এসএসসির ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন। এসময় উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।

জিপিএ-৫ পাওয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, হাসান মীন আলী, মাইনুল হাসান সাদাত ও শাকিব হোসেন বলেন, শিক্ষকদের পাশাপাশি বাবা মায়ের চেষ্টা ও আমাদের শ্রম জিপিএ-৫ পেতে ভূমিকা রেখেছে। আমরা আনন্দিত। আগামী দিনে আরো ভালো ফলাফল অর্জন করতে সবার সহযোগিতা চাই।অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন বলেন, এ বছর এ বিদ্যালয় থেকে ৩১২ শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩১১ জন। এতে পাসের হার ৯৯ দশমিক ৬৮ শতাংশ। একজন শিক্ষার্থী অসুস্থ থাকায় শতভাগ ফলাফল অর্জন করা যায়নি।

তিনি আরো বলেন, পাসকৃত পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন। জিপিএ-৫ এর সংখ্যায় জেলার শীর্ষ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি এ সাফল্য অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।এদিকে, শহরের গর্ভমেন্ট মডেল গালর্স হাই স্কুল থেকে ২১২ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২১০ জন পাস করেছে। এদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন। পাসের হার ৯৯ দশমিক ৬ শতাংশ। এছাড়া সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩২২ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করে ৩১৮জন । মোট পাশের হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন।

গ্যাস ফিল্ড উচ্চ বিদ্যালয় থেকে ২২৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছেন ২১৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। পাশের হার ৯৭ দশমিক ৩১ শতাংশ। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় (বালক) থেকে ২২৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২১৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৮৩ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩জন। মোট পাসের হার ৯৮ দশমিক ৯১ শতাংশ। এছাড়া শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮ শিক্ষার্থী অংশগ্রহণকরে পাস করেছে ১৬৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুইজন। পাসের হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক