,

বুলু হত্যাকান্ড : ৩ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

news-image

সোহেল রশীদ : রংপুরের পীরগঞ্জের সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলুকে হত্যা করে মটর সাইকেল ও নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাবার অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামীর ফাঁসি এবং চার আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিচারক গোলাম রসুল এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানা গেছে ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলু পীরগজ্ঞের ধাপেরহাট বাজার থেকে সার ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে রাত ৮ টার দিকে পীরগজ্ঞ বন্দরে মটর সাইকেল যোগে ফেরার পথে খেজমতপুর বাজারের কাছে একদল সন্ত্রাসী তার মটর সাইকেল পথরোাধ করে তাদের হাতে থাকা রামদা দিয়ে সার ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা একটি মোবাইল ফোন ও মটর স্ইাকেল ছিনতাই করে নিয়ে যায়। গুরতর আহত অবস্থায় তাকে প্রথমে পীরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় পরের দিন তার বড় ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে পীরগজ্ঞ থানায় মামলা দায়ের করে। তদন্তকালে পুলিশ ৭ আসামীকে গ্রেফতার করে। এদের মধ্যে দুই আসামী সার ব্যবসায়ী বুলুকে হত্যা করে মটর সাইকেল ও নগদ অর্থ ছিনতাই করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে এবং ঘটনার সাথে জড়িতদের নাম প্রদান করে।

তদন্ত শেষে ৮ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে পুলিশ। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ বিজ্ঞ বিচারক আসামী বিপ্লব ওরফে দীপু, সাইফুল ইসলাম ও বাদল মিয়াকে ফাঁসির আদেশ প্রদান করেন। অপর চার আসামী জহুরুল ইসলাম, শাহানুর , মিলন ও মোফাজ্জল হোসেনকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।
এ ব্যাাপারে মামলা পরিচালনাকারী সরকার পক্ষের আইনজিবী অতিরিক্ত পিপি ফারুখ মোহাম্মদ রেজাউল করিম জানান দীর্ঘ ১৩ বছর পর মামলার রায় হলেও বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে এ রায়ে তারা সন্টষ্ট বলেও জানান তিনি। অন্যদিকে আসামী পক্ষের আইনজিবী সরোয়ার হোসেন জানান, তারা ন্যায় বিচার পাননি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর