,

মহেশ ভাটকে নিয়ে মুখ খুললেন কঙ্গনা ও তার বোন!

news-image

বিনোদন ডেস্ক।।  বিতর্ক তৈরিতে বলিউড ‘কুইন’ কঙ্গনা রনৌতের জুরি মেলা ভার। বহুদিন ধরে মহেশ ভাট কন্যা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে টার্গেট করে নানান মন্তব্য করে চলেছেন তিনি। তার সঙ্গে এবার গলা মেলালেন কঙ্গনার বোন রঙ্গোলি চন্দেলও। আলিয়ার কাজ নিয়েও বিভিন্ন সময় খারাপ কথা বলেছেন কঙ্গনা। আবার আলিয়া ও তার মা সোনি রাজদানের নাগরিকত্ব নিয়েও কটাক্ষ করেছেন তিনি। তবে হাজারও আক্রমণে বরাবরই চুপ থেকেছেন আলিয়া।

এবার কঙ্গনার বোন রঙ্গোলির আক্রমণের শিকার হলেন আলিয়ার বাবা তথা খ্যাতনামা পরিচালক, প্রযোজক মহেশ ভাট। রঙ্গোলি মহেশ ভাটকে আক্রমণ করে টুইট করে বলেছিলেন- ‘মহেশ ভাট কখনই কঙ্গনাকে ব্রেক দেননি, দিয়েছিলেন অনুরাগ বসু, আর ছবির প্রযোজনা করেছিলেন মহেশ ভাটের ভাই মুকেশ ভাট।

সম্প্রতি, কঙ্গনা ও রঙ্গোলি চান্দেলের এই ধরনের আক্রমণের বিষয় নিয়ে মহেশ ভাটকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, ‘আমরা কখনই নিজের সন্তান কিংবা সন্তানসম এমন কারোর দিকে আঙুল তুলি না। ও (কঙ্গনা) তো বাচ্চা। ওর বিরুদ্ধে কথা বলতে আমরা রুচিতে বাঁধে।’ এই ধরণের কথা বলে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেন মহেশ ভাট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর