,

ত্রিদেশীয় সিরিজে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। ডাবলিনে ক্যাসেল অ্যাভিনিউয়ে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হবে। নিজেদের প্রথম ম্যাচে রোববার স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ওপেনিং জুটির বিশ্বরেকর্ড গড়েন শাই হোপ এবং ক্যাম্পবেল। তাদের জুটিতে আসে ৩৬৫ রান।

অন্যদিকে মাশরাফি বিহীন বাংলাদেশ সাকিব আল হাসানের নেতৃত্বে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছে ৮৮ রানে হেরে ধাক্কা খেয়েছে। আগামী ৯ মে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে। ১৩ মে আবারও ওয়েস্ট ইন্ডিজ এবং ১৫ মে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ১৭ মে ফাইনালে অংশ নেবে। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ ইংল্যান্ডের উদ্দেশে রওনা করবে। সেখানে ২০১৯ বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা। আগামী ২ জুন প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ৫ জুন নিউজিল্যান্ড, ৮ জুন ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারত এবং ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে অংশ নেবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের