,

সালাম দিয়ে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সোমবার থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। আরবি বর্ষপঞ্জি অনুসারে মাহে রমজান শুরু হওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক ভিডিও বার্তায় সালাম দিয়ে মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

জাস্টিন ট্রুডো ভিডিও বার্তায় বলেন, ‘আসসালামু আলাইকুম। আজ কানাডা ও গোটা বিশ্বের মুসলিমদের জন্য রমজান মাস শুরু হয়েছে। পরিবাব ও স্বজনরা একসঙ্গে প্রার্থনা করবেন। দিনে রোজা রাখবেন। আর ইফতার করার মাধ্যমে সন্ধ্যায় তাদের সিয়াম সাধনা শেষ হবে।’
তিনি রমজানের মহত্ব নিয়ে বলেন, ‘রমজান মুসলিমদের হৃদয়ে ধারণ করা মূল্যবোধকে সম্মান করে। এটা আমাদেরকে অন্যদের প্রতি উদার হতে শেখায় এবং এই মাসে আমরা নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেই, যার রেশ থাকে গোটা বছরজুড়ে।’

তিনি দেশটির মুসলিম অভিবাসীদের উদ্দেশে বলেন, ‘প্রতিদিন কানাডার মুসলিমরা আরও উন্নত একটি কানাডা নির্মাণের জন্য চেষ্টা করেন। চলুন তাদের অবদানকে আমরা উদযাপন করি এবং যৌথভাবে আমাদের এই প্রয়াস চালিয়ে যাই।’

জাস্টিন ট্রুডো আরও বলেন, ‘আমরা সবসময় একসঙ্গে ইসলাম বিদ্বেষ ও ঘৃণার বিরুদ্ধে দাঁড়াবো। আর এই কাজের মাধ্যমে আমরা প্রতিটি ধর্মের মুক্তমনা বৈশিষ্ট, বিচিত্রতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবো।’ জাস্টিন ট্রুডো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমার পরিবার, সোফি (তার স্ত্রী) এবং আমি আশা করি, প্রত্যেকেই যেন শান্তিপূর্ণ ও পবিত্রতার সঙ্গে রমজান মাস উদযাপন করতে পারে। রমজান মোবারক।’

https://www.facebook.com/JustinPJTrudeau/videos/1287745711381990/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর