মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের রেকর্ডের হাতছানি

news-image

স্পোর্টস ডেস্ক।। বড় এক রেকর্ডের হাতছানি নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলতে নামছেন সাকিব আল হাসান। বল হাতে আর তিন উইকেট পেলেই ওয়ানডে পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০০০ রান ও ২৫০ শিকার পূর্ণ হবে সাকিবের। আর সাকিবের সামনে দ্রুততম সময়ে এই ‘ডাবল’ পূরণের সুযোগ। জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ না দিয়েই সরাসরি আয়ারল্যান্ডে পাড়ি দেন সাকিব আল হাসান। আর ত্রিদেশীয় সিরিজে টাইগারদের মাঠে নামার আগে চোখে পড়ার মতো প্রস্তুতিটা সাকিবের ব্যাটে-বলেই। রোববার আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩০৮ রানের টার্গেটে ৮৮ রানে হার দেখে বাংলাদেশ। দলের ব্যাট হাতে একমাত্র অর্ধশতক হাঁকান সাকিব। ৪৩ বলে ৫৪ রান করেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। ইনিংস ৭ বাউন্ডারির সঙ্গে সাকিব হ৭াকান একটি ছক্কাও।

আর আইরিশ ব্যাটসম্যানদের রান-উৎসবে বল হাতে বাধা হয়ে দাঁড়ান সাকিবই। ১০ ওভারের স্পেলে মাত্র ৩০ রানে এক উইকেট নেন বাংলাদেশের এ বাঁ-হাতি স্পিনার। মিরপুরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরুর আগেই ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলে খেলতে যান সাকিব আল হাসান। আসরে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচে একাদশে জায়গা নেন যথারীতি। তবে পরে টানা ৮ ম্যাচ বেঞ্চে বসে কাটান সাকিব। এ সময় সাকিবকে দেশে ফিরে ক্রাম্পে যোগ দেয়ার জন্য চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু হায়দরাবাদেই থেকে যান সাকিব। আয়ারল্যান্ডের উদ্দেশে দল দেশ ছাড়ার আগের দিন সাকিব জন্ম দেন নতুন বিতর্কের। নতুন জার্সির অফিসিয়াল ফটোসেশনে যোগ না দিয়ে মিরপুর থেকে নিজের বাড়িতে চলে যান সাকিব। আর এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবারের আইপিএলে তিন ম্যাচে একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সাকিব করেন ৯ রান। আর ১০.৫ ওভার বল করে সাকিব নেন দুই উইকেট।

ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রান ও ২৫০ উইকেট রয়েছে মাত্র ৪ জন খেলোয়াড়ের। তারা হচ্ছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, আবদুর রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া। আর ৩ উইকেট পেলে ৫ম সদস্য হিসেবে এই এলিট ক্লাবে প্রবেশ করবেন সাকিব আল হাসান। ওয়ানডে সাকিবের ৫০০০ রান পূর্ণ হয়েছে আগেই। আর বল হাতে তার শিকার ২৪৭ উইকেট। সবচেয়ে কম ২৫৮ ম্যাচ খেলে এই ডাবল পূর্ণ করেছেন আবদুর রাজ্জাক। আফ্রিদি ২৭৩ ম্যাচে, ক্যালিস ২৯৬ ম্যাচে ও জয়সুরিয়া ৩০৪ ম্যাচে এ তালিকায় প্রবেশ করেন। সাকিব আল হাসান এখন পর্যন্ত খেলেছেন ১৯৫টি ওয়ানডে। এতে দ্রুততম সময়ে এই ডাবল পূর্ণ করার হাতছানি সাকিবের সামনে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক