,

নতুন অতিথি ব্রিটিশ রাজপরিবারে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজপরিবারে এসেছে নতুন অতিথি। ছেলে সন্তানের বাবা হয়েছেন ‘ডিউক অব সাসেক্স’ প্রিন্স হ্যারি।

সোমবার স্থানীয় সময় সকালে ব্রিটিশ রাজপরিবারে নতুন এ অতিথির আগমন ঘটে। পরে প্রিন্স হ্যারি নিজেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া ব্রিটিশ রাজপরিবারের লন্ডনের বাসস্থান বাকিংহাম প্রাসাদ থেকেও এ সংক্রান্ত একটি বিবৃতি দেয়া হয়।

সংবাদমাধ্যম বলছে, একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন রাজপুত্র হ্যারির স্ত্রী আমেরিকান অভিনেত্রী মেগান মার্কেল। নতুন আগত এই রাজকুমার বর্তমানে সুস্থ আছে। এমনকি তার মা-ও সুস্থ আছেন।

এই নবজাতক প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতির প্রথম সন্তান। আর নতুন র‍য়্যাল বেবিটি ব্রিটিশ রাজসিংহাসনের সপ্তম উত্তরাধিকারী হবে।

এছাড়া নবজাতকটি রানি দ্বিতীয় এলিজাবেথের আট নম্বর গ্রেট গ্রান্ড চাইল্ড। এর আগে গত বছরের অক্টোবরে প্রথম ঘোষণা দেয়া হয় ‘ডিউক অব সাসেক্স এবং ডাচেস অব সাসেক্স’ বাবা-মা হচ্ছেন।

২০১৮ সালের মে মাসে হ্যারি প্রিন্স এবং মেগান মার্কেলের রাজকীয় বিয়ে অনুষ্ঠান হয়। এরপর থেকে রানি এলিজাবেথের ঘোষণা অনুযায়ী-প্রিন্স হ্যারি ‘ডিউক অব সাসেক্স’ ও তার স্ত্রী মেগান ‘ডাচেস অব সাসেক্স’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর