,

ক্যানসারের কাছে হেরে যাওয়া মিম পেল জিপিএ-৪.২৮

news-image

জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলায় ফলাফল জানার আগেই এসএসসি পরীক্ষার্থী মিম না ফেরার দেশে চলে গেছে। উপজেলার আকানিয়া গ্রামের ফখরুল মিয়াজির মেয়ে সাবরিনা সাকা মিম ব্লাড ক্যানসার আক্রান্ত অবস্থায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সোমবার ছিল এসএসসি পরীক্ষার ফলাফল জানার দিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ফলাফল জানার আগেই মারা যায় ক্যানসার আক্রান্ত মিম।

সোমবার সকালে মরণব্যাধি ব্লাড ক্যানসার রোগের চিকিৎসা চলমান অবস্থায় মারা যায় মিম। তার মৃত্যুতে আত্মীয়-স্বজন ছাড়াও তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা শোকহত হয়েছেন। বিকেলে জানাজায় অংশ নিয়ে মিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিমকে দাফন করা হয়েছে।

সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। এই ফলাফলে জিপিএ-৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয় মিম। কিন্তু ফলাফল তার আর জানা সম্ভব হয়নি। তার মৃত্যুর সংবাদে আত্মীয়-স্বজনসহ সহপাঠীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর