,

আজকের সেহরির শেষ সময় ও আগামীকালকের ইফতার সময়সূচি

news-image

রবিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দেশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল থেকেই শুরু হচ্ছে রোজা। সোমবার (৬ মে) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, বাংলাদেশে আকাশে ১৪৪০ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে মঙ্গলবার (৭ মে) থেকে রমজান মাস গণনা শুরু হবে। আজ রাত থেকে তারাবির নামাজ শুরু হচ্ছে। আজ সেহরি খেয়ে ধর্মপ্রাণ প্রাপ্তবয়স্ক মুসলমানরা রোজা রাখরেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর জন্য ফরজ। রহমত ও বরকতের দিক দিয়ে রমজান মাস অন্য ১১ মাস থেকে ভিন্ন।

হাদিস শরীফে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রমজান মাসের প্রথমাংশে রহমত, দ্বিতীয়াংশে মাগফিরাত অর্থাৎ ক্ষমা আর তৃতীয়াংশে নাজাত তথা দোজখ থেকে মুক্তি।’ (বুখারি)। রমজানের প্রথম রোজার সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতার হবে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। শুধু মাত্র রাজধানী ঢাকার জন্য। রমজান উপলক্ষে আজ সোমবার রাত থেকেই শুরু হচ্ছে তারাবীহ নামাজ। রাতের প্রথমভাগে তারাবিহ নামাজ আর শেষ ভাগে সেহরি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর