,

দশ বছরের ছাত্রের সঙ্গে ৩৪ বয়সী শিক্ষিকার শারীরিক সম্পর্ক!

news-image

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ৩৪ বছর বয়সী এবং তিন সন্তানের মা এক শিক্ষিকার বিরুদ্ধে মাত্র ১০ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। ওই শিক্ষিকার নাম ডিড্রি স্মিথ। তিনি লুইজিয়ানার লেক চার্লস চার্টার একাডেমিতে থার্ড গ্রেডের শিক্ষিকা। ওই ছাত্রের সঙ্গে বেশ কয়েক মাস যৌন সম্পর্ক স্থাপনসহ অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ অভিযোগে তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। ওই স্কুলের পক্ষ থেকে তার বিরুদ্ধে এমন অভিযোগ আসার কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে ডেইলি মেইল।

তদন্তকারীরা জানান, স্মিথ বিবাহিতা। তার তিনটি সন্তান আছে। একটি মেয়ে ও দুটি ছেলে। এমন একজন শিক্ষিকা হয়ে তিনি ২০১৮ সালের শেষের দিক থেকে ১০ বছর বয়সী একটি ছাত্রের প্রতি আকৃষ্ট হন। তার সঙ্গে গড়ে তোলেন যৌন সম্পর্ক। অভিযোগ আছে, ওই বালককে তিনি শয্যাসঙ্গী করেছেন একাধিকবার।

স্কুলের প্রেসিডেন্ট জাজ উলিসিস জিন থিবোডিউক্স বিবৃতিতে বলেছেন, স্মিথের এ ঘটনা বিচ্ছিন্ন। তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ওদিকে কাউন্টি জেল থেকে স্মিথকে ৫০ হাজার ডলারের বন্ডের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে। তদন্তকারী পুলিশ বলছে, এখনও তদন্ত চলছে। তারা মনে করছে, স্মিথের বিরুদ্ধে একই রকম আরো অভিযোগ পাওয়া যেতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর